কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ এ ১০:০৮ AM
কন্টেন্ট: পাতা
নারীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে ১৯৮৫ সালে মাত্র দুটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। পিছিয়ে পড়া নারী সমাজকে ইঞ্জিনিয়ারিং শিক্ষায় শিক্ষিতকরণ এবং জাতীয় উন্নয়নে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ইনস্টিটিউটটিতে ৫টি বিভাগ চালু রয়েছে। ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটটি ঢাকা শহরের প্রাণকেন্দ্র আগারগাঁওয়ের শিক্ষা পল্লীতে অবস্থিত। ইনস্টিটিউটটির প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম। ছাত্রীদের থাকার জন্য আবাসিক ব্যবস্থা রয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটি আগারগাঁওয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় যাতায়াতের উন্নত ব্যবস্থা রয়েছে।

এক নজরে
প্রতিষ্ঠানের নাম | ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট |
স্থাপিত | ১৯৮৫ খ্রিস্টাব্দ |
অবস্থান | আগারগাঁও,ঢাকা |
প্রশাসনিক দপ্তর | কারিগরি শিক্ষা অধিদপ্তর |
মন্ত্রণালয় | কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় |
শিক্ষা বোর্ড | বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড |
কারিকুলাম | ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং |
টেকনোলজি ও বিভাগ | ৬ টি । ১। আর্কিটেকচার ২। ইলেক্ট্রনিক্স ৩। কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ৪। ইলেক্ট্রোমেডিক্যাল ৫। ইলেকট্রিক্যাল ৬। নন-টেক |
শিফট | ২ টি |
ভর্তির আসন সংখ্যা | ৮০০(প্রতি বছর) |
মোট শিক্ষার্থী | ১৬০০(প্রায়) |
হোস্টেল সংখ্যা | ৩ |
হোস্টেল আসন সংখ্যা | ৭০০ |